4 posts tagged “bengali”
দেখি একটু বাংলায় লিখে ... অনেক সুন্দর লাগে বাংলা হরফ দেখতে...
গত দুইসপ্তাহ ধরেই মাথায় কেন যেন গুনগুন করছে পুরনো দিনের বাংলা গান। শুরু হলো সতীনাথের গান 'জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো' দিয়ে, এখন চলছে 'শাওনো রাতে যদি স্মরণে আসে মোরে'... ঘটনাটা ঠিক কী বুঝে উঠতে পারছি না। মাঝখান দিয়ে কেনা হয়ে গেলো একগাদা সিডি -- হেমন্তের চারটা, সতীনাথের একটা, পাঁচমেশালি একট এমপিথ্রি আর একটা সাধারণ অডিও সিডি। এখন হঠাৎ কেন যেন মনে হচ্ছে শ্যামল মিত্রের "এই সুন্দর পৃথিবী ছেড়ে" গানটা লাগবে।
এটা লিখতে লিখতে আবার ইচ্ছে করছে 'এমনই বরষা ছিল সেদিন' শুনতে... হুমমম... ঘুরেফিরে মৃত্যুবিষয়ক ও বৃষ্টিবিষয়ক গান... তাৎপর্যটা কী??
জুম্মার সময়ই ঝুপ করে বৃষ্টি নেমে গেল... বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরলাম... আহ্..... আনন্দ আনন্দ... অনির্বচনীয়...
কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পা'য়
তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়?
Rough translation:
The dog has acted like a dog
It's bitten your leg
But does that make it right for a human to bite the dog?